< যশোরে মহাশ্মশানে এক দুঃসাহসিক চুরি, লুট হয়েছে মূল্যবান পুজা সরঞ্জাম
|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে মহাশ্মশানে এক দুঃসাহসিক চুরি, লুট হয়েছে মূল্যবান পুজা সরঞ্জাম

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-15 18:12:59
  • 16360 বার পঠিত
যশোরে মহাশ্মশানে এক দুঃসাহসিক চুরি, লুট হয়েছে মূল্যবান পুজা সরঞ্জাম
ছবির ক্যাপশন: যশোরে মহাশ্মশানে এক দুঃসাহসিক চুরি, লুট হয়েছে মূল্যবান পুজা সরঞ্জাম
যশোর সদর উপজেলার কুয়াদা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত গভীর রাতে শ্মশানের স্টোর রুমের তালা ভেঙে মূল্যবান পূজাসরঞ্জাম লুট করে নিয়ে যায় এক সংঘবদ্ধ চোরচক্র। ধর্মীয় উপাসনালয়ে এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শ্মশান কমিটি সূত্রে জানা গেছে, চোরচক্র স্টোর রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মন্দিরের পিতল ও কাঁসার সামগ্রীগুলো নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে— বিশালাকার পিতলের ঘণ্টা, প্রদীপ পঞ্চ, গেলি, বাবুল বাটি, কাঁসার বাটি, শঙ্খ, বালতি এবং বড় ডেক-কড়াইসহ পুজোর প্রায় সব সরঞ্জাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
স্থানীয়দের অভিযোগ, কুয়াদা এলাকায় বর্তমানে তাঁড়ি, গাঁজা ও ইয়াবার মতো মরণনেশা ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকাসক্তরা নেশার টাকার জোগান দিতেই এখন ধর্মীয় উপাসনালয়ে হানা দিচ্ছে। দ্রুত মাদক নির্মূল করা না গেলে সামাজিক নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
খবর পেয়ে শুক্রবার কোতোয়ালী মডেল থানার এসআই আশরাফ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং শ্মশান কমিটির সভাপতি রাম পালসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। শ্মশান কমিটির সভাপতি বলেন, "ধর্মীয় উপাসনালয়ে চুরির দুঃসাহস যারা দেখিয়েছে, তারা ক্ষমার অযোগ্য। আমরা মামলা দায়ের করতে যাচ্ছি এবং প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ মাদকের আখড়া গুঁড়িয়ে দেওয়ার দাবি জানাই।"
পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER