চৌগাছায় পুলিশের জালে মাদক কারবারি, ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ।
- পোষ্ট টাইম : 2026-06-10 23:02:43
- 899 বার পঠিত
চৌগাছায় পুলিশের জালে মাদক কারবারি, ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার
--------------------------------------------------
যশোরের চৌগাছা থেকে -মোঃ রাশেদুজ্জামান রাশেদ
যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ মোঃ হান্নান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার পুড়াপাড়া (খালপাড়) এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুড়াপাড়া-আন্দুলিয়াগামী পাকা সড়কের উত্তর পাশে অবস্থিত একটি চায়ের দোকানের সামনে থেকে সন্দেহভাজন হান্নানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত হান্নান পুড়াপাড়া (খালপাড়) গ্রামের মৃত আব্দুর রহমান আব্দুল মিস্ত্রির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে
