Big Adds 2
যশোরের পুরোহিত পঙ্কজ চক্রবর্ত্তীর উপর হামলা, হাসপাতালে ভর্তি
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
- পোষ্ট টাইম : 2026-03-10 13:12:59
- 17033 বার পঠিত
ছবির ক্যাপশন: যশোরের পুরোহিত পঙ্কজ চক্রবর্ত্তীর উপর হামলা, হাসপাতালে ভর্তি
যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে পঙ্কজ চক্রবর্তী (৭০) নামে এক পুরোহিতকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রোববার (৮ মার্চ, ২০২৬) বিকেলে কোতোয়ালী থানার শেখপাড়া এলাকার একটি চা দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত পঙ্কজ চক্রবর্তী চৌগাছা থানার রানী আলী গ্রামের মৃত যতীন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৫টার দিকে ভিকটিম শেখপাড়া এলাকার একটি বিকাশের দোকানের সামনে বসে চা পান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে শেখপাড়ার দয়াল হোসেনের দুই ছেলে আলামিন (৪৫) ও রতন (৩৫) এবং একই এলাকার মৃত অজ্ঞাতনামার ছেলে বজলু (৩৫) সহ ‘খবির বাহিনীর’ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রড, হাতুড়ি ও কাঠের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে।
পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
জাতীয় সঙ্গীত