Big Adds 2
ঝিনাইদহের সীমান্ত থেকে ৭ ভারতীয় সহ আটক ১১, বিপুল পরিমাণ মাদক জব্দ
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
- পোষ্ট টাইম : 2026-03-07 18:30:19
- 31047 বার পঠিত
ছবির ক্যাপশন: ঝিনাইদহের সীমান্ত থেকে ৭ ভারতীয় সহ বিপুল পরিমাণ মাদক আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৭ জন ভারতীয় নাগরিকসহ মোট ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) উপজেলার শ্রীনাথপুর ও বাঘাডাঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, শ্রীনাথপুর হালদারপাড়া এলাকা থেকে ভারতীয় নাগরিক মো. শাহাজাহান (৩৫), তার স্ত্রী তৈয়বা বেগম (৩০) এবং তাদের ৫ সন্তানসহ মোট ৭ জনকে আটক করা হয়। শাহাজাহান জানান, তিনি দীর্ঘ ৩০ বছর ভারতে বসবাসের পর দুই মাস আগে বাংলাদেশে প্রবেশ করে গাইবান্ধায় শ্রমিকের কাজ করছিলেন।
অন্যদিকে, বাঘাডাঙ্গা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খুলনার দাকোপ উপজেলার সিরাজুল গাজী ও হুমায়ন কবীরসহ দুই নারীকে আটক করে বিজিবির টহল দল।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করায় বেশ কিছু মাদক চালান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৬ বোতল ভারতীয় মদ (কানাইডাংগা এলাকা), ৪৭২ পিস ভায়াগ্রা ও ৩০ বোতল উইনসেরেক্স সিরাপ (গোপালপুর এলাকা) ও ৭ বোতল ফেনসিডিল (বেনীপুর বিওপি এলাকা)।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ৪ জন বাংলাদেশির মধ্যে প্রাপ্তবয়স্কদের আদালতে সোপর্দ করা হবে এবং নারী ও শিশুদের যশোর ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ সেন্টারে পাঠানো হবে। রমজান মাসকে সামনে রেখে সীমান্তে বিজিবির কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
