Big Adds 2
যশোরে হামলায় বিএনপি’র ৩ কর্মী আহত
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
- পোষ্ট টাইম : 2026-03-07 18:27:00
- 17586 বার পঠিত
ছবির ক্যাপশন: যশোরে হামলায় বিএনপি’র ৩ কর্মী আহত
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামে হামলায় বিএনপির তিন কর্মী আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন নারাঙ্গালী গ্রামের নুর ইসলামের ছেলে আমিন আলী, গোলাম রসুলের ছেলে আব্দুর রহমান এবং ফারুক হোসেনের ছেলে মিঠু হোসেন।
আহত মিঠু হোসেন জানান, তারা স্থানীয় বিএনপির কর্মী। একই গ্রামের ইমান, ইউসুফ, তালেব, মানিক ও উজ্জ্বল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন।
সম্প্রতি তারা আবার গ্রামে ফিরে এসেছেন। শনিবার বেলা ১১টার দিকে আহতরা ডুমদিয়া গ্রামের আসাদুলের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ইমান, ইউসুফ, তালেব, মানিক, উজ্জ্বলসহ অজ্ঞাত আরও ৭–৮ জন তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা তাদের পিটিয়ে ও ছুরিকাঘাত করে জখম করে বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
জাতীয় সঙ্গীত