Big Adds 2
যশোরে রাত আটটার পর দোকানপাট বন্ধ, আওতার বাইরে শপিংমল
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
- পোষ্ট টাইম : 2026-03-06 13:12:14
- 18022 বার পঠিত
ছবির ক্যাপশন: যশোরে রাত আটটার পর দোকানপাট বন্ধ, আওতার বাইরে শপিংমল
যশোরে আজ শুক্রবার থেকে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া অন্যসব দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানী সাশ্রয়ে করণীয় নিধারণে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে চেম্বার ভবনে ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা, এসিসহ অন্যান্য সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার আহ্বান জানান চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে যশোরে বিদ্যুৎ সাশ্রয় গুরুত্বের সঙ্গে দেখা উচিত ব্যবসায়ীদের। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। তিনি আরও বলেন, বিদ্যুৎ অপচয় কমানোর জন্য শহরে মার্কেটে আলোকসজ্জা সীমিত করতে হবে।
মতবিনিময় সভায় বিদ্যুৎ সাশ্রয়ে কাপড় ও শপিংমল ছাড়া অন্যসব দোকান বন্ধ রাখার সিন্ধান্ত নেন ব্যবসায়ীরা। ঈদের পরে সব ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পরে বন্ধ রাখার সিন্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা।
চেম্বারের সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহসভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু প্রমুখ
এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
জাতীয় সঙ্গীত