< মাগুরায় শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি।
|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

মাগুরায় শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি।

Reporter
রিপোর্টারের নামঃ Arindam Bar
  • পোষ্ট টাইম : 2026-04-16 17:27:06
  • 5785 বার পঠিত
মাগুরায় শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি।
ছবির ক্যাপশন: দুর্ধর্ষ চুরি

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া উপজেলা পরিষদের পিছনে শিক্ষক ও সাংবাদিক অরিন্দম বরের বাসায় গতরাতে এক দুর্ধর্ষ চুরি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে আড়পাড়ার ঐ বাড়িতে  শিক্ষক অরিন্দম বর যশোর টিটিসিতে আবাসিক বেসিক ট্রেনিং এ ছিলেন, ঐ দিন পরিবারের কেউ বাসায় ছিলেন না এই সুযোগে চৌকস চোরের দল বাথরুমের পাশের তালা খুলে ঘরের দরজার তালা ভেঙে এ অভিযান চালায়। সৌভাগ্যের বিষয় ঐ দিন শিক্ষকের স্ত্রী সোনার জিনিস গুলো অন্যত্র রেখে যান,যার কারণে ঘরে থাকা নগদ কিছু টাকা ছাড়া ছাড়া তেমন কিছুই নেইনি। তাছাড়া ছোটখাটো সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো থাকলেও তেমন কিছুই চুরি হয়নি। খবর পেয়ে শালিখা উপজেলার ইনচার্জ,টিম নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান। অফিসার্স ইনচার্জ খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষকের স্ত্রীর বুদ্ধিমত্তায় ঐদিন সোনা দানা সাথে নিয়ে যাওয়ায় শুধুমাত্র নগদ ১২০০০//টাকা ছাড়া তেমন কিছুই চুরি হয়নি । এ ব্যপারে এলাকায় এসব চুরি ডাকাতি ঠেকাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন এবং আইনশৃঙ্খলা অবনতি হলে সবসময় আইনশৃঙ্খলা বাহিনী জনগণের পাশে আছেন থাকবেন বলে আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER