|
বঙ্গাব্দ | শনিবার, ০৬ জুন ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

চৌগাছায় ছুরিকাঘাতে যুবক নিহত, ভাই আশঙ্কাজনক।

Reporter
রিপোর্টারের নামঃ Md. Rasheduzzaman
  • পোষ্ট টাইম : 2026-05-20 18:47:22
  • 5643 বার পঠিত
চৌগাছায় ছুরিকাঘাতে যুবক নিহত, ভাই আশঙ্কাজনক।
ছবির ক্যাপশন: চৌগাছায় ছুরিকাঘাতে যুবক নিহত, ভাই আশঙ্কাজনক।

যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া দক্ষিন সাগর গ্রামে, সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোঃ ঝন্টু মিয়া ৩২ (পিতা-মশিয়ার রহমান) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই আশানুর গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় ঝন্টু মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা  হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। একই ঘটনায় আহত আশানুরকে আশঙ্কাজনক অবস্থায় চৌগাছা থেকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER